সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১০০ কোটির মাইলফলকের পথে আলিয়ার ‘রাজি’

১০০ কোটির মাইলফলকের পথে আলিয়ার ‘রাজি’

বক্স অফিসে একটা দারুণ দ্বিতীয় সপ্তাহ কাটাল আলিয়া ভাটের স্পাই থ্রিলার ‘রাজি’। আলিয়া ও ভিকি কৌশলের এই ছবিটি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। আর ইতিমধ্যে ছবিটি আয় করে ফেলেছে ৯৩ দশমিক ৮৮ কোটি রুপি। আশা করা হচ্ছে তৃতীয় সপ্তাহেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে ‘রাজি’।

১৫তম দিনে ছবিটির আয় ছিল ২ দশমিক ২৫ কোটি রুপি।

এ বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, বক্স অফিসকে বেশ শক্ত হাতে ধরে রেখেছে রাজি। নতুন মুক্তি পাওয়া ছবিগুলো এর আয়ে খুব একটা বাধা সৃষ্টি করতে পারছে না। তৃতীয় রবিবারেই হয়তো ছবিটি ১০০ কোটি আয়ের ঘরে পা রাখবে।

গত ১১ মে মুক্তি পায় মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘রাজি’।
সূত্র : বলিউড লাইফ.কম

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com