সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সৌদি রাজকন্যার পাশাপাশি মডেল শ্রীদেবী তনয়া

সৌদি রাজকন্যার পাশাপাশি মডেল শ্রীদেবী তনয়া

শ্রীদেবী-জাহ্নবী-কাপুর-rtvonline-jhanvi-sridevi

বিনোদন ডেস্ক:বলিউডে তার একটি সিনেমাও মুক্তি পায়নি। তবুও তিনি বলিউড পাড়ার আলোচনার শিরোমনি। শ্রীদেবীর মেয়ে বলে কথা! কিন্তু শ্রীদেবী চাইতেন মেয়ে জাহ্নবী কাপুর নিজ পরিচয়ে বড় হোক। কিছুদিন আগেই সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। সৌদি রাজকন্যার পাশাপাশি তিনিও একই ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল হলেন।
তার অভিনীত ‘ধাড়াক’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। কিন্ত যার অনুপ্রেরণায় সিনেমায় পা রেখেছেন, সেই মা শ্রীদেবী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
এদিকে মায়ের মৃত্যু শোক কাটিয়ে এখন কাজ নিয়েই ব্যস্ত আছেন জাহ্নবী কাপুর। বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদের জন্য সম্প্রতি ফটোশুটে অংশ নিয়েছিলেন জাহ্নবী। এবার দেখা গেলো ভোগ প্রচ্ছদে নজরকাড়া গ্ল্যামার নিয়ে হাজির হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। এই ম্যাগাজিনেই মডেল হয়েছিলেন সৌদি রাজকন্যা।
২১ বছর বয়সী জাহ্নবী সম্প্রতি মুম্বাইয়ের ডোম ইন্টার-কনটিনেন্টাল মেরিন ড্রাইভে ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন। এর আগে তিনি তার প্রয়াত মায়ের সঙ্গে পিপল ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করেছিলেন। এবার মাকে ছাড়া ভোগ এর ফটোশুট করতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
এবার ভোগ প্রচ্ছদের কিছু ছবি প্রকাশ হয়েছে। সেখানে বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে জাহ্নবী কাপুরকে। গ্ল্যামারাস জাহ্নবী নজর কেড়েছেন ভোগ প্রচ্ছদে। এদিকে সিনেমায় অভিষেকের অপেক্ষাও শেষ হতে যাচ্ছে শ্রীদেবী কন্যা জাহ্নবীর।
২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর রিমেক ‘ধাড়াক’ আগামী জুলাইয়ের ২০ তারিখে মুক্তি পেতে যাচ্ছে। করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে প্রযোজিত জাহ্নবীর প্রথম সিনেমায় তার বিপরীতে দেখা যাবে শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টারকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com