শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ডিমলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৩জন আটক

ডিমলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৩জন আটক

নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে 23 জন গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত রোববার রাত ৯টার দিকে পুলিশের বিশেষ অভিযানে ডিমলা থানার পশ্চিম ছাতনাই ও বালাপাড়া ইউনিয়ন থেকে মাদকবিরোধী অভিযানে এএসপি (সার্কেল-ডোমার-ডিমলা) জয় ব্রুত পালের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিমলা থানার ওসি ও সঙ্গীয় ফোর্সসহ ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও ঠাকুরগঞ্জ বাজার এবং ডাঙ্গারহাট হাই স্কুল মাঠ থেকে ২৩ জনকে আটক করে, এ দের মধ্যে ৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

গ্রেফতার কৃতদের মধ্যে থেকে টুটুল চন্দ্র ভূইমালী (২১)কে  মাদক দ্রব্য মামলায়  এবং ১৫১ ধারায় গোলাম রব্বানী (২৩) , মোস্তফা হোসেন (২৩), নূর আলম (২৭), রুবেল ইসলাম (২০), ওমর ফারুক (৩০), মিজানুর রহমান (২২), আবু হেলাল (৩৩), নায়েব আলী (২০), বাদশা মিয়া (২২), ইমরান কবির (২২) , আলমগীর হোসেন (২২), রাসেল ইসলাম (২৩), মমিনুর রহমান (২১), মনোয়ার হোসেন (২১)।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ জানান, ৮ জন মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে বাকিদের সোমবার সকালে নীলফামারী জেলা আদালতে পাঠানো হয়েছে।

নীলফামারী ডিমলা থেকে সুজন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com