সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘পোড়ামন ২’ কাটাকাটি ছাড়াই মিলল অনুমতি

‘পোড়ামন ২’ কাটাকাটি ছাড়াই মিলল অনুমতি

বিনোদন ডেস্ক : এবারের ঈদের আলোচিত ছবি ‘পোড়ামন ২’। জাজ মাল্টিমিডিয়ার এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। এরই মধ্যে সিনেমাটির একাধিক পোস্টার, টিজার, গান ও ট্রেইলার প্রকাশিত হয়েছে। বিশেষ করে সিনেমার গানগুলো নজর কেড়েছে দর্শকদের।

আর তাই তো সবার মুখে মুখে ছবিটির নাম। আগেই জানানো হয়েছিল আসছে ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে অপেক্ষা ছিল সেন্সরের অনুমতির। অবশেষে সেটি হয়ে গেল বিনা কর্তনেই। বুধবার সেন্সরের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এ তথ্য নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

ছবিটি দেখে প্রিভিউ ও সেন্সর বোর্ডের সদস্যরাও ব্যাপক প্রশংসা করেছেন বলে জানা গেছে। এর আগে বৈশাখে ‘পোড়ামন ২’ ছবি মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফী।

নির্মাতা জানিয়েছেন, ছবিতে থাকছে পাঁচটি গান। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারাসহ আরো অনেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com