সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এমন ‘তিশা’কে হয়তো দেখেননি কেউ আগে!

এমন ‘তিশা’কে হয়তো দেখেননি কেউ আগে!

বিনোদন ডেস্ক: প্রথমে অপরিচিত মনে হতে পারে যে কারোরই!তবে একটু খেয়াল করলেই বোঝা যায়; ইনিই ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিশার পোস্ট করা একটি ছবি ঘিরেই এতকিছু। ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন তিশা। এতে দেখা যাচ্ছে মাথা ও মুখ ঢাকা লাল কাপড়ে মোড়ানো অভিনেত্রীকে।

ফেসবুকে তিশা লিখেছেন, আমি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অংশ হতে পেরে গর্বিত। আমাদের সবারই নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।

সম্প্রতি শেষ হয়েছে পরিচালক আফজাল হোসেন মুন্নার ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল’ স্বল্পদৈর্ঘ্যর শুটিং। ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার বিষয়ে মানুষের মধ্যে পরিবর্তন আনার চিন্তা থেকেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানেরা কথা বলেছেন নির্মাতা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com