ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

কোরবানির হাট বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের সব সিটি করপোরেশন, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে কোরবানির পশুরহাট সড়ক-মহাসড়কের পাশে বসতে না দেওয়ার জন্য যথাযথ উদ্যোগ নিতে সড়ক পরিবহন ও সেতু সচিব নজরুল ইসলামকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে ঈদ পরবর্তী পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। পশুর হাট সম্পর্কে নির্দেশনায় মন্ত্রী বলেন, এখনই এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। হাটের স্থান চূড়ান্ত হলে, ইজারা দেওয়া হয়ে গেলে জটিলতা তৈরি হয়। হাট তোলা যায় না। মোট কথা সবাইকে এ কথা পৌঁছে দিতে হবে, সারাদেশের সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। এখনই প্রস্তুতি নিতে হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বর্ষা দীর্ঘায়িত হবে। ধারাবাহিক ভারী বর্ষণ হবে। ফলে সংস্কার করা রাস্তা আবার ভেঙ্গে যেতে পারে। নতুন রাস্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যেখানেই যখন সড়ক ক্ষতিগ্রস্ত হবে, তখনই সংস্কার করতে হবে। পরের দিনের জন্য ফেলে রাখা যাবে না। ওবায়দুল কাদের বলেন, কোরবানির ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। এবারের ঈদে স্বস্তি দিতে পেরেছি, শান্তি দিতে তো পারিনি। অনেক কর্মকর্তা বাসায় থেকে মোবাইল ফোনে মাঠে আছি, কাজ ভালো হচ্ছে, রাস্তায় সমস্যা নেই বলে জানান। এতে ঈদের ছুটি বাতিলের সফলতা পাওয়া যায়নি। এখন ফোন ট্র্যাক করলে জানা যায় ঠিক কে কোথায় আছেন। এসব করবেন না। ধরা পড়ে যাবেন। কোরবানির প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকার তৃণমূলের সঙ্গে বৈঠক করে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে যানজটরোধে সম্পৃক্ত করবেন বলেও জানান মন্ত্রী।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

কোরবানির হাট বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে: সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত