মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রযোজকের ম্যানেজার আমাকে চুমু খেতে চেয়েছিল: স্বরা ভাস্কর

প্রযোজকের ম্যানেজার আমাকে চুমু খেতে চেয়েছিল: স্বরা ভাস্কর

ডেস্ক নিউজ:  পেশাগত জগতে বরাবরই খোলামেলা স্বরা ভাস্কর। নারীবাদী হলেও ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছে তাঁকে। তারই একটি গল্প শেয়ার করেছেন স্বরা। একটি সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডায় তিনি জানিয়েছেন তাকে কোন এক প্রযোজকের ম্যানেজার চুমু খেতে চেয়েছিল।

স্বরা বলেন, এক ব্যক্তি একবার তাঁকে তাঁর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন। এমন তো কত লোকই করে। কিন্তু এই ব্যক্তিকে স্বরা চিনতেন না। চেনা নেই, জানা নেই, তাহলে তো আর এমনি এমনি কেউ কারও থেকে বাড়ির ঠিকানা চায় না? তার উপর সে নিজের পরিচয় দিয়েছিল সে নাকি কোনও এক বড় প্রযোজকের ম্যানেজার। খটকা লেগেছিল স্বরার। তবে এখানে যদি সে থেমে যেত, তাও হত। কিন্তু নিজের গণ্ডীর বাইরে গিয়ে সে স্বরাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল। স্বরা বলেছেন, “ওই লোকটি আমার কানে চুমু খেতে চেয়েছিল। আবার লাভ ইউ-ও বলেছিল।” কিন্তু এমন ঘটনাকে পাত্তা দেননি স্বরা।

তবে এই প্রথমবার নয়। এর আগে আরও একবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন স্বরা। বলেছিলেন, এক প্রত্যন্ত অঞ্চলে আউটডোর শুট চলছিল। সেখানেই পরিচালক তাঁকে দিনভর নজরে রাখতেন। রাতে ফোনও করতেন। প্রথম দিকে সে সব মেনেও নিয়েছিলেন স্বরা। কিন্তু হিতে বিপরীত হয়। এরপর একেবারে যৌন ইঙ্গিতে নেমে আসেন পরিচালক।

অভিনেত্রীকে একদিন ডিনারে নিমন্ত্রণ করেন। আর একদিন ছবির দৃশ্য নিয়ে আলোচনার জন্য রাতে হোটেলের ঘরে ডেকে পাঠান। একদিনের পরিস্থিতি তো ভয়াবহ। মদ্যপ অবস্থায় পরিচালক নিজেই অভিনেত্রীর ঘরে চলে এসেছিলেন। তাঁকে জড়িয়ে ধরতে চাইছিলেন। তখন ইন্ডাস্ট্রিতে তিনি একেবারেই অপরিচিত মুখ। কৌশলে এ পরিস্থিতি এড়িয়েছিলেন স্বরা। এরকম ঘটনার পর থেকে শ্যুট শেষ হলেই ঘরে ঢুকে তিনি আলো নিভিয়ে দিতেন। অন্ধকারে বসেই মেক আপ তুলতেন। পরিচালক ভাবতেন, স্বরা বোধহয় ঘুমিয়ে পড়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com