মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দ্বিতীয় ছবির জন্য তৈরি হচ্ছেন সানাহ কাপুর

দ্বিতীয় ছবির জন্য তৈরি হচ্ছেন সানাহ কাপুর

বিনোদন ডেস্ক: ভেটেরান অভিনেতা পঙ্কজ কাপুর ও সুপ্রিয়া পাঠকের কন্যা সানাহ কাপুর তাঁর দ্বিতীয় ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই শুরু হবে ছবির শুটিং।

‘বডি-শেমিং কালচার’কে উদ্দেশ্য করে নির্মিত এই রোমান্টিক-কমেডি ড্রামাটির নাম ‘সরোজ কা রিশতা’। পরিচালক অভিষেক সাক্সেনা।

ছবিটি প্রসঙ্গে অভিষেক পুনে মিররকে বলেন, বডি শেমিং শুধু মোটাদের উদ্দেশ্যেই করা হয় না, এর শিকার হন শুকনো-পাতলারাও। আর এ থেকেই মূলত ছবিটির আইডিয়া পেয়েছি। এ ছাড়াও এই ছবিতে বাবা কুমুদ মিশ্রর সাথে মেয়ে সানাহ কাপুরের মিষ্টি সম্পর্ক দেখানো হবে। সেই সাথে আছে ত্রিকোণ প্রেমের কাহিনি। নায়ক দুজন; গৌরব পান্ডে আর রণদীপ রাই।

ছবিটি শুটিং করা হবে গাজিয়াবাদ ও মাওয়ানায়। ছবিটির চিত্রনাট্য করেছেন দীপক কাপুর ভরদ্বাজ।

‘আমি আমার চরিত্রটির প্রেমে পড়ে গেছি’ জানিয়ে সানাহ কাপুর বলেন, স্ক্রিপ্টটি অসাধারণ এবং এখানে কাজ করার অনেক সুযোগ আছে।

বিকাশ ভাইয়ের ‘শানদার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সানাহ। ওই ছবিতে মূল ভূমিকায় ছিলেন তাঁর ভাই শহীদ কাপুর ও আলিয়া ভাট।
সূত্র : ডিএনএ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com