মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জিটিভির পর্দায় আসছে ‘নিঃশব্দ ভালোবাসার গল্প’

জিটিভির পর্দায় আসছে ‘নিঃশব্দ ভালোবাসার গল্প’

বিনোদন ডেস্ক: নীল আর মৌ বিশ্ববিদ্যালয়ে একে অপরের প্রেমে পড়ে। তবে সেটা কেউ কাউকে জানায় না। একপর্যায়ে নীল জানতে পারে তার রিউমেটিক আরথারাইটিস। এই রোগের ফলে কোনো একসময় তার একটা পা বাতিল হয়ে যেতে পারে। ফলে নীল সরে আসে মৌ-এর জীবন থেকে। কিন্তু মৌ নীলকে ভুলতে পারে না। সে অপেক্ষা করে নীলের।

ঘটনার একবছর পর নীলের পায়ের অবস্থা আরো খারাপের দিকে যায়। তখনও মৌ অপেক্ষায় থাকে নীলের। এখন কী করবে নীল?

ভালোবেসে ঘর বাঁধবে মৌয়ের সাথে? নাকি নিজের প্রতি অভিমান থেকে দূরে সরে যাবে আরো?

তানিন রহমানের রচনায় ‘নিঃশব্দ ভালোবাসার গল্প’ নাটকটি নির্মাণ করেছেন সুস্ময় সুমন।

নাটক প্রসঙ্গে সুস্ময় বলেন, ‘খুব চমৎকার একটা প্রেমের গল্প। কিংবা দায়িত্বের, কর্তব্যের। একজন ভালোবাসার মানুষকে আমরা কিভাবে পাশে পেতে চাই অথবা পাওয়া উচিত, সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে নাটকের গল্পে।

নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, জাকিয়া বারী মম, আনন্দ খালেদ প্রমুখ। নয়েস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারিত হবে আগামী শুক্রবার, রাত ৯টায়, জিটিভিতে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com