মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হানিফ সংকেতের ঈদের নাটক

হানিফ সংকেতের ঈদের নাটক

বিনোদন ডেস্ক: প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এবারের নাটকের নাম ‘শেষ অশেষের গল্প’। নাটকের কাহিনীতে দেখা যাবে, গ্রামের এক দরিদ্র ও অসহায় যুবকের একই গ্রামের অবস্থাপন্ন পরিবারের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একসময় জীবিকার তাগিদে যুবকটি বিদেশে চলে যায়। প্রেমিকের অনুপস্থিতিতে মেয়েটিকে ঘিরে গ্রামে ঘটতে থাকে নানান ঘটনা ও রটনা। এসব ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘শেষ অশেষের গল্প’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মীর সাব্বির, কুসুম শিকদার, সাঈদ বাবু, সুভাশিষ ভৌমিক, শামীম, রকিবুল হাসান, নজরুল ইসলাম, গুলশান আরা, পুতুল, বাহার, মতিউর রহমানসহ আরো অনেকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। এবারের পুরো নাটকটিই চিত্রায়ন হয়েছে সিঙ্গাইরে অবস্থিত ফাগুন নিকেতনে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। যেহেতু শুধুমাত্র একটি চ্যানেলে তার একটি মাত্র নাটক প্রচারিত হয়, তাই বিভিন্ন জরিপে দেখা যায়, ঈদ অনুষ্ঠানমালায় হানিফ সংকেতের নাটক চলার সময় দর্শক থাকে সবচাইতে বেশি। তাই আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারও এ সময় এটিএন বাংলার দর্শক থাকবে সবচেয়ে বেশি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com