বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটে ‘বাংলাদেশ’ বানানই ভুল, সমালোচনার ঝড়

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটে ‘বাংলাদেশ’ বানানই ভুল, সমালোচনার ঝড়

তিন জাতির টুর্নামেন্ট। আয়োজক বাংলাদেশের সঙ্গে অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ইতোমধ্যে দুটি ম্যাচ সম্পন্ন

হয়েছে।

মিরপুরে আগামীকাল বৃহস্পতিবার সিরিজের হাইভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অথচ আয়োজক দেশ হয়েও টিকিটে ‘বাংলাদেশ’ নামের বানানই ভুল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকিটে দেখা যাচ্ছে, ইংরেজিতে বাংলাদেশ বানানে ‘বি-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’-এর স্থলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের টিকেটে লেখা ‘বি-এন-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’!

অর্থ্যাৎ বাংলাদেশ বানানের শুরুতে অতিরিক্ত একটি ‘এন’ যোগ করা হয়েছে। অথচ সফরকারী শ্রীলংকা বানান ঠিকই রয়েছে।

ঘরের মাঠের নিজ দেশের নামের বানানে এমন ভুল মানতে পারছেন না দেশ প্রেমিক মানুষ। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন। কেউ বলছেন, এ কেমন বিসিবি!! বাংলাদেশ বানানটাই ভুল!!

আরেকজন লিখেছেন, ‘কাগোরে নিয়া বাস করি আমরা? টিকেটে বাংলাদেশ বানানই ভুল!’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com