মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বলিউডে সিয়াম-পূজা জুটি

বলিউডে সিয়াম-পূজা জুটি

বিনোদন ডেস্ক: সিয়াম-পূজা জুটির প্রথম ছবি ‘পোড়ামন ২’ ঢালিউডে প্রশংসিত হয়েছিল। এ জুটির দ্বিতীয় ছবি ‘দহন’ শীঘ্রই মুক্তি পাচ্ছে। জানা গেছে, ঢালিউডের এ জুটিকে দেখা যাবে বলিউডেও। ছবির নাম ‘জ্বলন’। বলিউডের রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে এটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ছবিটি পরিচালনা করবেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।
এ বিষয়ে সিয়াম বলেন, সিনেমা নিয়ে আমার স্বপ্ন অনেক। প্রথম সিনেমার সাফল্যের পর যেন তেন কিছু করার ইচ্ছা কখনোই নেই। এই ছবিটির মাধ্যমে আমার স্বপ্নের একটা ধাপ পূরণ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই মুম্বাইতে কাজে অংশ নেবো।
পূজা চেরি বলেন, আমি ও সিয়াম এ ছবিতে কাজ করতে যাচ্ছি। মুম্বাইয়ে শুটিং হবে ছবিটির। বর্তমানে ‘দহন’-এর ডাবিং চলছে। একদিনের মধ্যে ডাবিং শেষ হবে, এরপর এ ছবির জন্য প্রস্তুতি নেবো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com