মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আসছে মমর দুই সিনেমা

আসছে মমর দুই সিনেমা

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমর পরপর দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এতে নতুনরূপে দর্শক তাকে দেখতে পাবেন। আগামী ৬ নভেম্বর মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘স্বপ্নের ঘর’। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মমর সহশিল্পী আনিসুর রহমান মিলন।

অন্যদিকে, পরের সপ্তাহেই অর্থাৎ ১৬ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত সিনেমা ‘দহন’। ‘স্বপ্নের ঘর’ সিনেমায় মম অভিনয় করেছেন ‘মারিয়া’ এবং ‘দহন’ সিনেমায় ‘মায়া’ চরিত্রে। এ প্রসঙ্গে মম বলেন, দুটি সিনেমার গল্প দুই রকম। এরই মধ্যে এর ট্রিজারও প্রকাশ পেয়েছে। ‘স্বপ্নের ঘর’ সম্পূর্ণ ভৌতিক সিনেমা। এর আগে দর্শক এই ধরনের সিনেমা বাংলাদেশে আগে দেখেননি। দুটি সিনেমা নিয়ে অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে। এ ছাড়া মম শিহাব শাহীন পরিচালিত ‘মন ফড়িং’ সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই শুরু হবে এর কাজ। ছবিতে অভিনয়ের পাশাপাশি মম অঞ্জন আইচের রচনা ও নির্দেশনায় ‘রূপার সমুদ্র’, ‘আহা কক্সবাজার’ এবং ‘ক্রমশ তোমার গল্প’ নাটকে অভিনয় করার কথা রয়েছে। এর শুটিং হবে কক্সবাজারে। শুটিং শেষে আগামী ৫ নভেম্বর ঢাকায় ফিরেই ‘স্বপ্নের ঘর’ ও ‘দহন’-এর প্রচারে নামবেন এই অভিনেত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com