মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দহন-এর দ্বিতীয় পোস্টারে সিয়াম-পূজার সাথে মম

দহন-এর দ্বিতীয় পোস্টারে সিয়াম-পূজার সাথে মম

বিনোদন ডেস্কঃ সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি জুটির নতুন ছবি ‘দহন’ এর নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। সোমবার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টারে সিয়াম পূজার পাশাপাশি নিজেকে জানান দিয়েছেন জাকিয়া বারী মম।

দহন’ সিনেমায় দেখা যাবে- নানা বিষয়কে কেন্দ্র করে ডাকা হয়ে থাকে হরতাল। এতে করে অনেক সময় বিপাকে পড়েন সাধারণ জনগণ। শুধু তাই নয়, হরতাল মাঝে মাঝে ভয়াবহ বিপদও ডেকে আনে। পোস্টারের আগে ‘হাজীর বিরিয়ানি’ ও প্রেমের বাক্স’ শিরোনামে ‘দহন’ ছবিটির দুটি গানপ্রকাশ করা হয়েছে।

ইতোমধ্যে এই  ছবির ‘হাজীর বিরিয়ানি’ গানটি সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে। তবে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না নির্মাতা। ছবির প্রমোশন নিয়েই কাটছে ব্যস্ত সময়। বেশি মানুষের কাছে নতুন এই ছবির খবর যত দ্রুত পৌঁছানো সেটা নিয়ে এখন কাজ করছেন।

‘দহন’-এর গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের রাজনীতির অন্ধকার দিকের প্রেক্ষাপট নিয়ে। যেখানে পেট্রোল বোমার মতো ঘটনাও উঠে আসবে। তাই পোস্টারে বাংলাদেশের মানচিত্র ও আগুনের সমন্বয় রাখা হয়েছে।

‘দহন’ ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। এতে সিয়াম ও পূজা চেরি ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। চলতি মাসের শেষের দিকে ছবিটি মুক্তির প্রক্রিয়ায় রয়েছে।

এছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ।

https://www.facebook.com/jaazmultimediafilm/posts/1179954962154632

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com