মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পর্দা উঠল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের

পর্দা উঠল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের

ভিশন বাংলা ডেস্কঃ পর্দা উঠল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের এবারের আসরের। অনুষ্ঠানের শুরুতেই ভাবনা নৃত্যদল মঞ্চ মাতিয়ে যায়। এরপর আসেন আব্দুল হাই দেওয়ান। লোক গা‌নে আব্দুল হাই দেওয়ান মাতিয়ে আসছেন দেশজুড়ে। দে‌শের বি‌ভিন্ন অনুষ্ঠানে গে‌য়ে দর্শক শ্রোতা‌দের মুগ্ধ ক‌রছেন। দে‌শের সব চে‌য়ে বড় লোক গা‌নের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’ শুরুতেই আর্মি স্টেডিয়ামের দর্শকদের মুগ্ধ করলেন।

গতকাল সন্ধ্যা সা‌ড়ে ৬টায় শুরু হয়  নৃ‌ত্যে লোক গানের উৎসব’। এখা‌নে ‘তোর লা‌গিয়া’ ‘ভা‌লোবা‌সিয়া‌রে বন্ধু’, ‘বন্ধু‌রে তোর জ্বালায় বাঁ‌চিনা’ এমনই বেশ কিছু শেক‌ড়ের গ‌ানে সু‌রের মূর্ছনা ছড়িয়েছেন তিনি।

বৃহস্প‌তিবার এবা‌রের উৎসবে প্রবেশের জন্য গেট খোলা হয়ে‌ছে সন্ধ্যা ৬টায়। সা‌ড়ে ৬টায় ভাবনা নৃত্য নাট্য দ‌লের নৃ‌ত্যের তা‌লে তা‌লে পর্দা ও‌ঠে এবা‌রের আস‌রের। দল‌টির প্রধান সা‌মিনা হো‌সেন প্রিমার প‌রিচালনায় ৫৩ জন নৃত্য‌শিল্পী নৃত্য প‌রি‌বেশন ক‌রেন এক স‌ঙ্গে।  সেহাগ চাঁদ বদ‌নী গা‌নের স‌ঙ্গে নৃত্য প‌রি‌বেশন ক‌রেন তারা। এরপ‌ে ছিল  রাঙামা‌টি অঞ্চ‌লের নৃত্য।

তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।

এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী। এদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো।

ভারত থেকে আসবেন ওয়াদালি ব্রার্দাস, রাঘুদিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস সংগীত পরিবেশন করবেন।

আজ প্রথমদিন উৎসবে আরও পরিবেশানা নিয়ে আসবেন ভারতের ওয়াদালি ব্রার্দাস, সাত্যকি ব্যানার্জি ও পোল্যান্ডের দিকান্দা। এই রিপোর্ট লেখার সময় দিকান্দা ব্যান্ডদল মনে পারফর্ম করছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com