মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তৌকির আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার পোস্টার প্রকাশ

তৌকির আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার পোস্টার প্রকাশ

বিনোদন ডেস্কঃ তৌকির আহমেদের নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’ এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে।রাজধানীর এক অভিজাত হোটেলে শুক্রবার (১৬ নভেম্বর) ওয়ালটনের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকাশ করা হয় পোষ্টারটি। একই সাথে জানানো হয়েছে ছবির মুক্তির তারিখ।

ভাষার মাস ফেব্রুয়ারিতে অর্থাৎ ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। এক আনুষ্ঠানিক বক্তব্যে এ কথা জানান ছবির পরিচালক তৌকির আহমেদ ও ছবিটির পরিবেশক জাহিদ হাসান অভি।‘ফাগুন হাওয়ায়’ ছবিটি তৌকির আহমেদের ষষ্ঠ সিনেমা। এতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। এই ছবির মাধ্যমে তিশা ও সিয়াম প্রথমবারের মতো জুটি বাঁধলো বড় পর্দায়। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা যশপাল শর্মা।খুলনার পাইকগাছা ও এর আশেপাশের এলাকায় ও সেখানকার বিশাল খোলা প্রান্তরের জনপদেই ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার শুটিং করেছেন তৌকির আহমেদ।প্রসংগত, মূলত আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৈরি করা হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং পরিবেশনা করবে দ্য অভি কথাচিত্র।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com