মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধ্রুব মিউজিক কটেজে প্রকাশিত হলো ‘সাঁই’

ধ্রুব মিউজিক কটেজে প্রকাশিত হলো ‘সাঁই’

বিনোদন ডেস্কঃ ইতিমধ্যেই অনেক নতুন প্রতিভাবান কন্ঠশিল্পীকে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) দেখিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ। প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকেই প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি কাজ করে যাচ্ছে নতুন প্রতিভাবানদের নিয়ে। এরই ধারাবাহিকতায় ধ্রুব মিউজিক স্টেশন তাদের ফোক ঘরনার গানের প্ল্যাটফর্ম ধ্রুব মিউজিক কটেজে প্রকাশ করলো এই প্রজন্মের প্রতিভিাবান কন্ঠশিল্পী ডি এইচ আকাশের গান ‘সাঁই’।’মিলন হবে কবে, বলোনা সাঁই’ এমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন মনিন রনি আর সঙ্গীতায়োজনে ছিলেন জে এইচ বাবু।

মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে টানা দুইদিন চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাজিন খান। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন  চিত্রনায়িকা ফারজানা রিক্তা। তার সাথে আছেন সোহেল আহম্মেদ এবং দীপক কর্মকার। থাকছে ডি এইচ আকাশের উপস্থিতিও।নিজের নতুন গান প্রসঙ্গে আকাশ বলেন, ‘গান আমার সাধনায়। সাঁই আমার এই সাধনারই বহি:প্রকাশ। আমি অনেক আনন্দিত এই কারণে যে, সাঁই গানটি দেশের অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হচ্ছে। যারা শ্রোতাদের কাছে একটি গান পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থ্যা করে থাকে। আশা করছি  শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত ২৮ নভেম্বর , বুধবার প্রতিষ্ঠানটি তাদের ফোক গান প্রমোশনের প্ল্যাটফর্ম ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে সাঁই গানটি। পাশপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com