মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘মিস ওয়ার্ল্ডে ইতিহাস সৃষ্টি বাংলাদেশের’

‘মিস ওয়ার্ল্ডে ইতিহাস সৃষ্টি বাংলাদেশের’

বিনোদন ডেস্কঃ ‘আজ আমরা এই আশা করতে পারছি যে পরবর্তীতে আবারো একটি ‘পারপাস প্রজেক্ট প্রেজেন্টেশন’র আয়োজন করতে পারবো। আমরা মনে করি, আবারো হেড টু হেড চ্যালেঞ্জ উইনারের সঙ্গে আমরা পরিচিত হব, যার জন্য তার নিজের দেশ গর্ব করতে পারে।’

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার আয়োজনকারী প্রতিষ্ঠান মিস ওয়ার্ল্ড এর ফেসবুক পেইজে মিস বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা লিখে একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ২.২ বিলিয়ন ভিউয়ার ও ২০ মিলিয়ন পাবলিক ভোটের রেকর্ডের পর হেড টু হেড চ্যালেঞ্জ পর্বের মনোমুগ্ধকর ফাইনালে ২০ প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা মঞ্চে বিচারক প্যানেলে আনা হয়। মুহূর্ত আমরা মিস বাংলাদেশ হিসেবে জান্নাতুল  ফেরদৌস ঐশীকে পেয়ে যাই যিনি বিচারকদের কাছ থেকে উচ্চ প্রশংসা পেয়ে যান এবং মিস ওয়ার্ল্ড ২০১৮’র ফাইনালে শীর্ষ ৩০ জনে স্থান দখল করেন।

পোস্টে আরো উল্লেখ করা হয়েছে, জান্নাতুল  ফেরদৌস ঐশীর জন্ম বাংলাদেশে, যে দেশটি ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। ঐশী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি আমার দেশের ইতিহাস নিয়ে গর্বিত এবং একইসঙ্গে গর্বিত এই অনুষ্ঠানে দেশটির প্রতিনিধিত্ব করার জন্য। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং প্রথমবারের মতো শীর্ষ ৩০ জনের মধ্যে স্থান করে নিয়েছে।’ এ সময় তিনি বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য বিশেষ করে অটিজম নিয়ে কাজ করার আকাঙ্খা প্রকাশ করেন।

পোস্টে লেখা হয়েছে, এখন মিস বাংলাদেশ তার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। তার চারপাশের মানুষের সমর্থন লাভে তাকে অনুপ্রাণিত করা হচ্ছে। মিস বাংলাদেশ নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিন বিচারকের সমর্থন লাভ করায় তিনি তার অনুভূতি প্রকাশ করেন এভাবে:

‘আমি কৃতজ্ঞ এই সুযোগ পাওয়ার জন্য। আমি এগিয়ে যেতে চাই, নির্মাণ করতে চাই এবং আরো ভালো করতে চাই। জানি না এই প্রতিযোগিতায় আমি কতদূর যেতে পারবো এবং গ্র্যান্ড ফাইনালে কী ঘটতে পারে। যাচ্ছে কি জানি না। কিন্তু আমি অনেক খুশি যে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

এটি সত্য যে, যারা নিজের সংস্কৃতি, সংগীত, ইতিহাসকে ভালোবাসে, মিস বাংলাদেশ তাদের সবার  ওপর একটি দুর্দান্ত ছাপ ফেলেছে। এটি তার জন্য একটি অবিস্মরণীয় বিজয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com