মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুই বাংলায় একসাথে জয়া’র বিজয়া

দুই বাংলায় একসাথে জয়া’র বিজয়া

বিনোদন ডেস্কঃ জয়া আহসানকে নিয়ে গত বছর কৌশিক গাঙ্গুলি নির্মাণ করেছিলেন ‘বিসর্জন’। দুই বাংলার সীমান্তবর্তী মানুষের সম্পর্কের গল্পের ছবিটি একসঙ্গে দুই বাংলায় মুক্তি দেওয়ার চেষ্টা চলেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে মুক্তি পায়নি ছবিটি। ৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বিসর্জন’-এর সিক্যুয়াল ‘বিজয়া’।

এবারও কৌশিকের ছবিটিতে পর্দায় কৌশিকের সঙ্গে আছেন জয়া ও আবীর চ্যাটার্জি। কলকাতায় ছবির পোস্টার লঞ্চিং অনুষ্ঠানে পরিচালক বলেন, দুই বাংলায় একসঙ্গে ‘বিজয়া’ মুক্তি দেবেন। আগেরবারের মতো যেন ভুল না হয় সে জন্য আগেভাগেই ব্যবস্থা নিয়ে রেখেছেন।

বাংলাদেশের মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে কথা চূড়ান্ত করেছেন বলেও জানালেন। কৌশিকের বক্তব্যের সূত্র ধরে কথা হলো নওশাদের সঙ্গে। তিনি নিশ্চিত করলেন, সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি দেবেন। আরো বলেন, খুব খারাপ লেগেছিল এখানে ‘বিসর্জন’ মুক্তি দিতে না পেরে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে বাংলাদেশের দর্শক দারুণ একটি ছবি দেখা থেকে বঞ্চিত হলো। এবার আগে থেকেই সব কাজ এগিয়ে রেখেছি। নিজেই ‘বিজয়া’ পরিবেশনার দায়িত্ব নিয়েছি। প্রথম সপ্তাহে ঢাকার কয়েকটি হলে মুক্তি দেব, পরের সপ্তাহে ঢাকার বাইরে। আমি চাই ভালো বাংলা ছবির সঙ্গে থাকতে। হোক সেটা আমাদের কিংবা কলকাতার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com