মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মমর স্বপ্নের ঘর

মমর স্বপ্নের ঘর

বিনোদন ডেস্কঃ ছোটপর্দার বাইরে চলচ্চিত্রে কাজ করেও সাফল্য পেয়েছেন লাক্স সুপারস্টার জাকিয়া বারী মম। আগামীকাল মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘স্বপ্নের ঘর’। এটি পরিচালনা করেছেন তানিম রহমান। থ্রিলারধর্মী সিনেমা এটি। নিজের অভিনীত এই ছবি নিয়ে জাকিয়া বারী মম বলেন, ‘চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিলো আমার অভিনীত আলতাবানু সিনেমাটি। এরপর গেলো নভেম্বরে মুক্তি পেলো আমার অভিনীত দহন সিনেমাটি। দুটি দুই রকমের গল্পের সিনেমা। আবার স্বপ্নের ঘর একেবারেই থ্রিলারধর্মী একটি সিনেমা। বাংলাদেশে এর আগে এ ধরনের সিনেমা খুব কমই নির্মিত হয়েছে। আমরা যারা সিনেমাটিতে অভিনয় করেছি, প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে খুব মনোযোগ দিয়ে অভিনয় করেছি। যে কারণে সিনেমাটি নিয়ে আমরা অনেক বেশি আাশাবাদী। আশা করছি বছরের শেষপ্রান্তে এসে স্বপ্নের ঘর আলোচনায় আসবে। দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন, এটা আমি নিশ্চিত বলতে পারি।’ এদিকে গতকাল ছিলো মম’র জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরটা তিনি তার খুব কাছের কিছু প্রিয় প্রিয় মানুষের সঙ্গে উপভোগ করেন। এ প্রসঙ্গে মম আরও বলেন, ‘জন্মদিনে আমি আমার মতো করে সময় কাটানোর চেষ্টা করি। যেহেতু আমার জন্মের মধ্যদিয়ে আমার মা প্রথম মা হয়েছেন, তাই চেষ্টা করি জন্মদিনে মাকেও কিছুটা সময় দিতে। তাছাড়া জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটাতেও আমার ভীষণ ভালো লাগে। কারণ মা এই দিনে আমার প্রিয় প্রিয় খাবার রান্না করে আমাকে খাইয়ে দেন। সত্যি বলতে কী, যতোই বড় হই না কেনো মায়ের কাছে, বাবার কাছে তো আর বড় হইনি এখনো। সেই ছোট্টটিই আছি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। আরো ভালো ভালো নাটক-সিনেমা দর্শককে উপহার দিতে পারি।’ উল্লেখ্য, তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মম। শিহাব শাহীনের নির্দেশনায় ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com