মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কৃষ্ণ হচ্ছেন আমির

কৃষ্ণ হচ্ছেন আমির

বিনোদন ডেস্কঃ বছরের প্রথম দিকে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল, ‘মহাভারত’ করতে যাচ্ছেন আমির খান। তখন শোনা গিয়েছিল, এটা হচ্ছে ‘দঙ্গল’ তারকার স্বপ্নের প্রজেক্ট। এক হাজার কোটি রুপি বাজেটের ছবিটি হবে সাত পর্বের ওয়েব সিরিজ। তারপর শোনা গেল, এই প্রজেক্ট নিয়ে পুনর্বিবেচনা করছেন আমির। এরপর সব কিছু আবার চুপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বন্ধু শাহরুখ খান স্বীকার করলেন, ‘মহাভারত’ হতে যাচ্ছে। শুধু তা-ই নয়, ‘মহাভারত’-এর স্বত্বও কিনেছেন আমির। তখন শাহরুখকে জিজ্ঞেস করা হয়, ‘মহাভারত’-এর কোন চরিত্রটি তিনি করতে চান? উত্তরে শাহরুখ বলেন, ‘কৃষ্ণ চরিত্রটি। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না; কেননা চরিত্রটি করবে আমির নিজেই।’

বাদশাহ খানের এই উক্তির পর মনে হচ্ছে, সত্যিই ‘মহাভারত’ হতে যাচ্ছে। শুধু তা-ই নয়, শোনা যাচ্ছে এই প্রজেক্টের জন্য নতুন ছবি ‘সারে জাহাঁ সে আচ্ছা’ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন আমির। নিজের পরিবর্তে এই ছবিতে কাজ করতে রাজি করিয়েছেন বন্ধু শাহরুখকে। ছবির চিত্রনাট্যকার আনজুম রাজাবালিও এই খবর নিশ্চিত করেছেন, “সত্যি কথা বলতে কি, আমি চেয়েছিলাম ছবিতে আমির অভিনয় করুন। তিনি চিত্রনাট্য পছন্দ করেছিলেন, কথাবার্তাও বেশ এগিয়ে গিয়েছিল। কিন্তু তিনি ‘মহাভারত’ নামের বিশাল এক প্রজেক্ট নিয়ে ব্যস্ত।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com