মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন বছরে দেশের বাইরে ‘দহন’

নতুন বছরে দেশের বাইরে ‘দহন’

বিনোদন ডেস্কঃ সিয়াম-পূজার ‘দহন’ দর্শকের মন জয় করে চতুর্থ সপ্তাহে দেশব্যাপী প্রেক্ষাগৃহে চলছে। জীবন ঘনিষ্ঠ গল্প, সমাজ, রাজনীতি আর ক্ষমতার খেলায় সাধারণ মানুষের জীবন ঝলসে যাওয়ার নগ্ন দলিল ‘দহন’ নতুন বছরে মুক্তি পাবে বিশ্ববাজারে। জানুয়ারির ১৮ তারিখ থেকে মধ্যপ্রাচ্য, কানাডা ও আমেরিকায় একযোগে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে।সিয়াম-পূজা জুটির দ্বিতীয় চলচ্চিত্র ‘দহন’। তাদের প্রথম ছবি ‘পোড়ামন ২’র ধারাবাহিকতায় ‘দহন’ও জয় করেছে দর্শক হৃদয়।

রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে সিয়াম-পূজার পাশাপাশি মাধুর্যময়ী নায়িকা মম অভিনয় করেছেন আপোষহীন সাংবাদিক চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।সিনেমাটির সুর ও সংগীত করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও কলকাতার আকাশ সেন।দহন বিশ্ববাজারে পরিবেশনা করবে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com