মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১০০ কোটির ঘরে জিরো

১০০ কোটির ঘরে জিরো

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত জিরো নিয়ে ছিল ভক্তদের মধ্যে বিশাল প্রত্যাশা। কিন্তু মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে বলিউড বাদশার এই ছবিটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
কিন্তু তারপরও ভারত ও আন্তর্জাতিক বক্স অফিসের হিসাব অনুসারে মাত্র চার দিনেই শতকোটির ক্লাবে পৌঁছে গেছে সিনেমাটি। গত ২১ ডিসেম্বর বিশ্বব্যাপি প্রায় ছয় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিরো।
এর মধ্যে ভারতের বক্স অফিসে এটি চার দিনে মোট আয় করেছে ৭২ কোটি রুপি। আর আন্তর্জাতিক বক্স অফিসে থেকে এই ছবির সংগ্রহ ৩৫ কোটি রুপি।
আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমায় বলিউড বাদশাহ ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। যদিও সমালোচকরা শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকার অভিনয়ের প্রশংসা করেছেন। তবে গল্প নিয়ে আছে অনেক সমালোচনা।
ভারতের চলচ্চিত্র সমালোচক ও ব্যবসা বিশেষজ্ঞ তারান আদর্শ বলেছেন, পরিষ্কার ভাবেই বোঝা যাচ্ছে জিরো প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। আর প্রথম সপ্তাহের পর এর টিকিট বিক্রিতেও নেই কোনো উন্নতির খবর।
অনেকেই বলছেন, ভাল রিভিউ না পেলেও শাহরুখের তারকাখ্যাতির কারণে বিশ্বব্যাপি ১০৭ কোটি রুপি আয় করতে পেরেছে সিনেমাটি। যদিও জিরো-র বাজেট প্রায় ২০০ কোটি রুপি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com