মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
লাক্স তারকা চৈতির ডিভোর্স

লাক্স তারকা চৈতির ডিভোর্স

বিনোদন ডেস্কঃ ঘর ভাঙল লাক্স তারকা ইশরাত জাহান চৈতির। ৩ বছরের মাথায় স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন ছোটপর্দার এই অভিনয়শিল্পী। ঘর ভাঙার খবর চৈতি নিজেই জানিয়েছেন।
তিনি বলেন, আমি আর শাওন একে অন্যকে ভালোবেসে তিন বছর আগে বিয়ে করেছিলাম। ভালোই কাটছিল আমাদের সংসার জীবন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে সম্পর্কে টানাপড়েন শুরু হয়। খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের মাঝে সমস্যা শুরু হয়। আমাদের ভেতর মত-পার্থক্য চরম আকার ধারণ করে। দ্বন্দ্ব-বিবাদে জড়িয়ে পড়ি আমরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

চৈতি বলেন, শুরুতে ঘটনাটি আমি জানাতে চাইনি। কারণ মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এখন গুছিয়ে নিজেই খবরটা জানালাম। তিনি জানান, ৮ নভেম্বর স্বামী শাওন রায়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার বিয়ে-বিচ্ছেদ ঘটে।

২০১৫ সালের অক্টোবরে ভিন্ন ধর্মাবলম্বী শাওন রায়কে বিয়ে করেছিলেন চৈতি। শাওন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি ত্রি-মাত্রিক ও গ্রাফিক ডিজাইনার হিসেবেও কাজ করেন।

২০০৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ইশরাত জাহান চৈতি। এরপর ২০১১ সালে ‘মধুমতি’ নামে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি খণ্ড নাটক ও ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় কাটছে তার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com