মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘টাইমস অব ইন্ডিয়া’র বিচারে ভারতে বর্ষসেরা জয়া

‘টাইমস অব ইন্ডিয়া’র বিচারে ভারতে বর্ষসেরা জয়া

বিনোদন ডেস্কঃ ভারতে এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিচারে কলকাতায় মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের ভেতর সেরা হয়েছেন তিনি।চলতি বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ভারতীয় চলচ্চিত্র এক যে ছিল রাজা। সৃজিত মুখার্জির এই ছবিতে মৃন্ময়ী চরিত্রে জয়া অনবদ্য অভিনয় করেন। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসীর মামলার ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সৃজিত। ছবিতে ভাওয়াল রাজার ভূমিকায় ছিলেন যীশু, জয়া ছিলেন তার বোনের চরিত্রে।

টাইমস অব ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা (সোনার পাহাড়), মমতা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলি (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রবর্তী (আহারে মন), পাওলি দাম (আহারে মন), সারা সেনগুপ্ত (উমা) ও শৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com