মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন বছরে ১৩০ গান নিয়ে আসছেন আসিফ আকবর

নতুন বছরে ১৩০ গান নিয়ে আসছেন আসিফ আকবর

বিনোদন ডেস্কঃ ২০১৯ সালে চ্যালেঞ্জিং পরিকল্পনা গ্রহণ করলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। জনপ্রিয় এ গায়ক নতুন বছরে ১৩০টি গান করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি অবশ্য বর্তমান একক গানের যুগে অনেকটাই চ্যালেঞ্জিং। আর সেটা করতেই তিনি পছন্দ করেন।এরই মধ্যে ছয়টি গান নির্বাচন করেছেন তিনি। গানগুলো হচ্ছে- ‘প্রশ্ন’, ‘পাই না উত্তর (তরুণ মুন্সী), ‘বদলা’, ‘চাঁন্দে উঠার মই (মারজুক রাসেল)’, ‘ভালোবেসেই দেখো (সুহৃদ সুফিয়ান) এবং ‘কেঁদোনা সেদিন (আশরাফুল আলম তোরণ)’।

১৫০ কিংবা ২০০ গান নয়, ১৩০ গানের সিদ্ধান্ত নিলেন কোন ভাবনা থেকে? এমন প্রশ্নের জবাবে বাংলানিউজকে আসিফ আকবর বলেন, গান লেখা, সুর ও সঙ্গীত করা, কণ্ঠ দেওয়া, এরপর ভিডিওর জন্য শুটিংয়ে যাওয়া- সবকিছু মিলিয়ে হিসেব করে এই সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ এইভাবে হিসেবে করে দেখলাম, এক বছরে ১৩০টি গান করা সম্ভব। আর আমি পরিকল্পনা ছাড়া কিছু করি না। যদিও চ্যালেঞ্জিং বটে। এছাড়া বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নতুন বছরের প্রথম কাজ জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইথুন বাবুর গান দিয়ে শুরু করছেন বাংলা গানের যুবরাজ। ইথুন বাবুর কথা, সুর ও সঙ্গীতে বৃহস্পতিবার ‘বেদনার বালুচড়’ শিরোনামে গানে কণ্ঠ দেবেন আসিফ।  আর বছরব্যাপী চলতে থাকবে তার একের পর এক গানের কাজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com