বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
তারকাদের সাথে চা আড্ডায় প্রধানমন্ত্রী

তারকাদের সাথে চা আড্ডায় প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্কঃ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়ের পেছনে জনগণের পাশাপাশি তারকা ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের ছিল প্রত্যক্ষ সহযোগিতা। নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন অনেক সাংস্কৃতিক কর্মী।গেলো মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে চা আড্ডায় মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। শুভেচ্ছা বিনিময়, হাসি আর আড্ডার মাধ্যমে উজ্জ্বল হয়ে ওঠে পুরো বিকেল।

এসময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন- চিত্রনায়ক ও নব নির্বাচিত এমপি আকবর হোসেন পাঠান ফারুক, কবরী, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, পপি, শাকিব খান, অপু বিশ্বাস, বাপ্পারাজ, নিপুণ, ইমন, সাইমন সাদিক, জায়েদ খান,অঞ্জনা, নূতন, সিয়াম আহমেদ, পূজা চেরি, ড্যানি সিডাক, শাহনূর প্রমুখ।আরও ছিলেন মাহফুজ আহমেদ, আতাউর রহমান, মামুনুর রশীদ, শাহরিয়ার নাজিম জয়, মাজনুন মিজান, তুষার খান, মানস বন্দ্যোপাধ্যায়, আহসানুল হক মিনু, মডেল ও ক্রীড়া সংগঠক ফয়সাল, জাদুশিল্পী জুয়েল আইচ, আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী শামীম আরা নীপা, নির্মাতা শহীদুল আলম সাচ্চু, চয়নিকা চৌধুরী, সাজ্জাদ হোসেন দোদুল।প্রধানমন্ত্রীর আমন্ত্রণে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তাফা, শমী কায়সার, আফসানা মিমি, মেহের আফরোজ শাওন, তারিন, অপি করিম, রোকেয়া প্রাচী, আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, তানভীন সুইটি, শামীমা তুষ্টি, বিজরী বরকতউল্লাহ, হৃদি হক, মুনিরা ইউসুফ মেমী, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস।

সঙ্গীত শিল্পীদের উপস্থিত ছিলেন কুমার বিশ্বজিৎ, হাসান আবিদুর রেজা জুয়েল, সুমনা হক, রবি চৌধুরী, এসডি রুবেল, তিমির নন্দী, শম্পা রেজা, ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, পড়শী, ফাতেমা তুজ-জোহরা, খালিদ হোসেন, মনোয়ার হোসেন টুটুল।আলোচিত তারকা দম্পতিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম-লায়লা হাসান, ম. হামিদ-ফাল্গুনী হামিদ, আজিজুল হাকিম-জিনাত হাকিম, ফরিদা পারভীন-গাজী আবদুল হাকিম, তারিক আনাম খান-নিমা রহমান, ড. ইনামুল হক-লাকী ইনাম, রফিকুল আলম-আবিদা সুলতানা, জাহিদ হাসান-সাদিয়া ইসলাম মৌ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com