ঢাকা    বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

ডাকসু নির্বাচন : কোটা আন্দোলনের নুরুল হক আহত

নিউজ ডেস্কঃ ডাকসু নির্বাচনের চলমান ভোটগ্রহণের মধ্যে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে নির্বাচনে দাঁড়ানো এই ভিপি পদপ্রার্থী। তাকে হাসপাতালে নেওয়ার একটি ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, রোকেয়া হলে ভোট চুরির খবর পেয়ে তারা সেখানে যান। হলে যাওয়ার পর আগে থেকে সিল দিয়ে রাখা ৩টি ব্যালট বাক্স উদ্ধার করা হয়। এসময় সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে আহত হন নুরুল হক। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। উল্লেখ্য, ১৮টি হল মিলিয়ে মোট ৪৩ হাজার ২৫৫ জন ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৭১৮ জন ভোটার আছেন রোকেয়া হলে। সকালে ভোটগ্রহণ শুরুর আগে খালি ভোট বাক্স প্রার্থীদের দেখিয়ে সিলগালা করার দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাতে কর্ণপাত করেননি। এরপর শিক্ষার্থীরা সাংবাদিকদের ডেকে আনলে সিলগালা করা হয়। এসব নিয়ে বাদানুবাদে এক ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ডাকসু নির্বাচন : কোটা আন্দোলনের নুরুল হক আহত

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০১৯

featured Image
নিউজ ডেস্কঃ ডাকসু নির্বাচনের চলমান ভোটগ্রহণের মধ্যে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে নির্বাচনে দাঁড়ানো এই ভিপি পদপ্রার্থী। তাকে হাসপাতালে নেওয়ার একটি ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, রোকেয়া হলে ভোট চুরির খবর পেয়ে তারা সেখানে যান। হলে যাওয়ার পর আগে থেকে সিল দিয়ে রাখা ৩টি ব্যালট বাক্স উদ্ধার করা হয়। এসময় সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে আহত হন নুরুল হক। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। উল্লেখ্য, ১৮টি হল মিলিয়ে মোট ৪৩ হাজার ২৫৫ জন ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৭১৮ জন ভোটার আছেন রোকেয়া হলে। সকালে ভোটগ্রহণ শুরুর আগে খালি ভোট বাক্স প্রার্থীদের দেখিয়ে সিলগালা করার দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাতে কর্ণপাত করেননি। এরপর শিক্ষার্থীরা সাংবাদিকদের ডেকে আনলে সিলগালা করা হয়। এসব নিয়ে বাদানুবাদে এক ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত