ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

‘নিরাপদ বাণিজ্য নিশ্চিতকরণে কাস্টমসের ভূমিকা রয়েছে’

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে কাস্টমস বিভাগের কর্মকর্তা কর্মচারী, সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণে কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি-রফতানির ক্ষেত্রে একটি অবাধ, সমতামূলক ও নিরাপদ পরিবেশ গঠনে তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।   বৃহস্পতিবার এক বাণীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আজ ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বানিজ্য পরিবেশ’।   নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের বাণিজ্য ও বিনিয়োগে আরও গতি সঞ্চার করে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশ কাস্টমস। বিশ্ব কাস্টমস সংস্থার ‘ডিজিটাল কাস্টমস’ ধারণা এবং ই-কমার্স কার্যপদ্ধতি অনুসরণে আমদানি-রফতানি পণ্য শুল্কায়ন ও খালাস পদ্ধতি সহজ করার লক্ষ্যে বাংলাদেশ কাস্টমস বিভাগ কাজ করছে বলেও বাণীতে তিনি উল্লেখ করেন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

‘নিরাপদ বাণিজ্য নিশ্চিতকরণে কাস্টমসের ভূমিকা রয়েছে’

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০১৮

featured Image
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে কাস্টমস বিভাগের কর্মকর্তা কর্মচারী, সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণে কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি-রফতানির ক্ষেত্রে একটি অবাধ, সমতামূলক ও নিরাপদ পরিবেশ গঠনে তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।   বৃহস্পতিবার এক বাণীতে এ প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আজ ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বানিজ্য পরিবেশ’।   নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের বাণিজ্য ও বিনিয়োগে আরও গতি সঞ্চার করে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশ কাস্টমস। বিশ্ব কাস্টমস সংস্থার ‘ডিজিটাল কাস্টমস’ ধারণা এবং ই-কমার্স কার্যপদ্ধতি অনুসরণে আমদানি-রফতানি পণ্য শুল্কায়ন ও খালাস পদ্ধতি সহজ করার লক্ষ্যে বাংলাদেশ কাস্টমস বিভাগ কাজ করছে বলেও বাণীতে তিনি উল্লেখ করেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত