ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা শাহানারা বেগম (৪০) ও মেয়ে শারমিন আক্তারের (১৩) প্রাণ গেছে।  নিহত মেয়ে শারমিন আক্তার স্থানীয় আব্দুল মোল্লা স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং রাজমিস্ত্রি দেলোয়ার হোসেনের মেয়ে। গতকাল বুধবার(২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার শেখদি আবুল মোল্লা স্কুল রোডের একটি একতলা ভবনের ছাদে থাকা রডের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহানারার ছোট বোন সাজেদা আক্তার (৩৮) এবং বাড়ির কেয়ারটেকার জোছনা আক্তার (৪০) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জানা যায়, নিজেদের নির্মাণাধীন ভবনের ছাদে ওঠে কাঁথা সেলাই করছিলেন আহত সাজেদা তার বড় বোন শাহানারা বেগম ও মেয়ে শারমিন। এ সময় ছাদে থাকা একটি রডে হাত দেয় মেয়ে শারমিন। রডটি পাশে থাকা ৪৪০ ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়লে সে শক খায়। এমতাবস্থায় মেয়েকে বাঁচাতে গিয়ে মা শাহানারা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে মা-মেয়ে দুজন মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু বলেন, কেয়ারটেকার জোছনা বেগমের শরীরের প্রায় ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে। তার ডান হাতের কবজিও বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহত শাহানারার বোন সাজেদা বেগমের দুই হাত পুড়ে গেছে। তারা এখন চিকিৎসা নিচ্ছেন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত