ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

ভালুকায় গ্যাস বিস্ফোরণে তিন ছাত্রই না ফেরার দেশে

ময়মনসিংহের ভালুকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র দীপ্ত সরকারও চলে গেলেন না ফেরার দেশে। গতকাল রাতে হাফিজুর রহমানও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। দীপ্ত গত ছয় দিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে জানান, দীপ্তর শরীরের প্রায় ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ৬তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাতে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর দগ্ধ শাহীন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভালুকায় গ্যাস বিস্ফোরণে তিন ছাত্রই না ফেরার দেশে

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০১৮

featured Image
ময়মনসিংহের ভালুকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র দীপ্ত সরকারও চলে গেলেন না ফেরার দেশে। গতকাল রাতে হাফিজুর রহমানও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। দীপ্ত গত ছয় দিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে জানান, দীপ্তর শরীরের প্রায় ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি ৬তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাতে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর দগ্ধ শাহীন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত