রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ঢাকাসহ সারাদেশে ২১১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ সারাদেশে ২১১ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক প্রতিবেদন: ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এদিকে সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

এজন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বেশ কিছু পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। অন্যদিকে দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধ ঘিরে যেকোনো নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সড়কে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। এরপর বিরতি দিয়ে দিয়ে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। গত ১৪ নভেম্বর এক দিনের বিরতি দিয়ে ১৫ নভেম্বর সকাল ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়। অন্যদিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। দেশব্যাপী চলমান অবরোধ ও পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com