মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা: প্রতিবেদন দাখিল ৮ মে

র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা: প্রতিবেদন দাখিল ৮ মে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলা চেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ ভোরে রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা নামক স্থানে র‌্যাবের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলার চেষ্টা চালিয়ে নিহত হয়েছে এক মোটরসাইকেল আরোহী। এ সময় সেখানে থাকা র‌্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র‌্যাব সদস্য।

ঘটনার রাতেই র‌্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান নিহত ব্যক্তিসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com