ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

সিলেটে যৌথবাহিনীর অভিযানে টাকাসহ মদের চালান উদ্ধার

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ ও ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গোইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
  সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমসহ সঙ্গীয় ফোর্সরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ এবং নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।  অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও টাকা ফেলে পালিয়ে যায়। সিলেটের জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। মামলা দায়েরক্রমে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সিলেটে যৌথবাহিনীর অভিযানে টাকাসহ মদের চালান উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৪

featured Image
সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ ও ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গোইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
  সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমসহ সঙ্গীয় ফোর্সরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ এবং নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।  অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও টাকা ফেলে পালিয়ে যায়। সিলেটের জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। মামলা দায়েরক্রমে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত