ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

ছেলেকে নিয়ে আতঙ্কে রুবিনা

মুগদা কবরস্থান এলাকায় হুমকি-হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকায় প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ তুলেছেন মোসা. রুবিনা নামের এক নারী। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

রুবিনা জানান, তাঁর স্বামী বাবুল মিয়া ও ছেলে মুগদা কবরস্থানে কাজ করেন। কবরস্থানের পাশে কাফনের কাপড়ের ব্যবসা পরিচালনা করেন মো. ফজলু। তাঁর অভিযোগ, কবরস্থানের আশপাশের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করাকে কেন্দ্র করে তাঁদের পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে।

রুবিনার দাবি, মো. ফজলু ও তার ছেলে ইমরান প্রভাব খাটিয়ে তাঁদের পরিবারকে বিভিন্নভাবে চাপে রাখছেন। তাঁদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং অন্যথায় প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, এসব ঘটনার কারণে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে তাঁর ছেলে মেহেদি নিরাপত্তাহীনতায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। ভয়ের কারণে তাঁকে পালিয়ে বেড়াতে হচ্ছে বলেও দাবি করেন রুবিনা। যেকোনো সময় তাঁর ছেলে কিংবা পরিবারের অন্য সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রুবিনার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. ফজলু ও তার ছেলে ইমরানের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। 

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মুগদা কবরস্থান এলাকায় হুমকি-হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত