মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
আওয়ামী লীগ কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

আওয়ামী লীগ কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:  ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো প্রতিবাদ কর্মসূচি পালনের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব পোস্টে বলেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। এই ফ্যাসিস্ট দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। যারা গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সমাবেশ, মিছিল বা সভা আয়োজন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো শক্তি দিয়ে ব্যবস্থা নেবে।

অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা সহ্য করবে না বলেও হুঁশিয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

উল্লেখ্য, ১০ নভেম্বর শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বিকেল ৩টায় রাজধানী ঢাকার জিরো পয়েন্টে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৯ নভেম্বর) ক্ষমতাচ্যুত দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত দুটি পোস্ট দেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com