ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে খুব দ্রুতই মনোনয়ন চূড়ান্ত করা হবে। নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তারা মাঠে এলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আপনারা দেখতে পাবেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন। ডা. জাহিদ আরও বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, তাদেরও সবার নেতা তারেক রহমান।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে খুব দ্রুতই মনোনয়ন চূড়ান্ত করা হবে। নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তারা মাঠে এলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আপনারা দেখতে পাবেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন। ডা. জাহিদ আরও বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, তাদেরও সবার নেতা তারেক রহমান।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত