ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সিংড়ায় ১০০ পরিবারের মাঝে প্রাণিসম্পদ সহায়তা

নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে প্রাণিসম্পদ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেক পরিবার প্রধানকে ২টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং ৫টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়। মোট ২০০টি ছাগল এ কর্মসূচির আওতায় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুণ্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা জানান, এই ধরনের সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সিংড়ায় ১০০ পরিবারের মাঝে প্রাণিসম্পদ সহায়তা

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে প্রাণিসম্পদ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেক পরিবার প্রধানকে ২টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং ৫টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়। মোট ২০০টি ছাগল এ কর্মসূচির আওতায় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুণ্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা জানান, এই ধরনের সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত