ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

জিগাতলা হোস্টেলে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলা ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আইনি কার্যক্রম সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহত জান্নাত আরা রুমীর বাবা মো. জাকির হোসেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন। এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জিগাতলা হোস্টেলে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলা ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আইনি কার্যক্রম সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহত জান্নাত আরা রুমীর বাবা মো. জাকির হোসেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন। এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলেও তিনি জানান।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত