ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদীর পলাশে দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নসিংদীর পলাশে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন, আর পরিবার পরিজন নিয়ে সুলতানপুর গ্রামে বাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছলে অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই রনি চক্রবর্তী বলেন,আমরা একসঙ্গে দোকান বন্ধ করে বের হয়। পথিমধ্যে ভাইয়ের ওপর হামলার খবর পায়। তার কোনো শত্রু ছিল না। সে খুবই ভালো মানুষ ছিল। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করেছে। আমরা অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল, টাকা সঙ্গে পড়ে ছিল। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নরসিংদীর পলাশে দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত