মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি | ফালু মিয়া:
নরসিংদীর মনোহরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এ কে এম তৌহিদুজ্জামান রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নজমুল রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন নাদিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির ধর্মীয় শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জল দাস চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বর্তমানে উপদেষ্টা নিবারণ রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চক্রদা ইউনিয়ন সেক্রেটারি ও উপজেলা নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ শিকদার এবং নরসিংদী দায়রা ও জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফাইজুল ইসলাম সোহেল।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সত্য ও ন্যায়ের পক্ষে সমাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।