ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

নান্দাইলে ব্যতিক্রমী আয়োজনে হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের সমন্বিত জন্মদিন উদযাপন

ময়মনসিংহের নান্দাইলে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, প্রতিবন্ধী ও নিবন্ধিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী আয়োজনে সমন্বিত জন্মদিন উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যেসব শিশু পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে জীবনে কখনো জন্মদিন উদযাপনের সুযোগ পায়নি, তাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান পরিণত হয় এক আবেগঘন ও আনন্দময় মিলনমেলায়।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এডিপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা, উপহার ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। বিশাল একটি জন্মদিনের কেক কেটে শিশু ও অতিথিরা আনন্দ ভাগাভাগি করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।

নান্দাইল এডিপির ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাকিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হান্নান মাহমুদ এবং নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল।

এছাড়া বক্তব্য দেন কালেকণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি আঃ হান্নান আল আজাদ, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি এ. কে. রমিজ উদ্দিন আহমেদ এবং এসআই পিন্টু দে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার সুমন কুবি, স্পন্সরশিপ অ্যান্ড সিস্টেম সাপোর্ট অফিসার কুঞ্জলতা দ্রং, সিনিয়র প্রোগ্রাম অফিসার জনি গোমেজ, প্রোগ্রাম অফিসার অর্পনা ঘাঘ্রা, মানসি মোদক, জুনিয়র প্রোগ্রাম অফিসার রওশন আফরোজ নুরিনসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “আজকের এই আয়োজন আমাকে সত্যিই আবেগাপ্লুত করেছে। এত সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক একটি অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। শিশুদের মুখের হাসিই এ আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা।” তিনি আরও বলেন, অনুষ্ঠানে শিশুদের পরিবেশিত ‘আজ জন্মদিন আমার’ গানটি শুনে তাঁর শৈশবের স্মৃতি ফিরে এসেছে।

সভাপতির বক্তব্যে সাগর জন কস্তা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গবাদিপশু, হাঁস-মুরগি, নগদ অর্থ, শিক্ষা উপকরণ, পোশাক, ছাতাসহ বিভিন্ন সহায়তা প্রদানের পাশাপাশি ২০২৬ সালে প্রায় ২৭ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিশু ও অসহায় মানুষের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও সুধীজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নান্দাইলে ব্যতিক্রমী আয়োজনে হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের সমন্বিত জন্মদিন উদযাপন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত