রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে -জহির উদ্দিন স্বপন এমপি
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে আগৈলঝাড়া বাইপাস সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
গোলাম মোর্শেদ সজীব, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা
সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা,আগৈলঝাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান'সহ বিএনপি ও
অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা,
বায়ুদূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়
বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে সড়কের পাশে, সরকারি প্রতিষ্ঠান, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানে উপযোগী ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা
রোপন করতে হবে।
তিনি আরও বলেন, একটি চারা রোপণের মাধ্যমে শুধু পরিবেশ রা নয়, ভবিষ্যৎ
প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার পথ তৈরি হয়। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার পাশাপাশি রোপণ করা প্রতিটি চারাকে বড় করে তোলার দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। পরে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে মোট ৩ হাজার ২শত ফলজ গাছের চারা বিতরণ করেন।