মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টার সিনেপ্লেক্সে ১০টি করে শো, সারাদেশে ২৯ হলে দেবী

স্টার সিনেপ্লেক্সে ১০টি করে শো, সারাদেশে ২৯ হলে দেবী

ভিশন বাংলা বিনোদন ডেস্কঃ আর দু’দিন পরই মুক্তি পাচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী।’ হুমায়ূন আহমেদের সৃষ্ট শীর্ষ দুই জনপ্রিয় চরিত্র হিমু ও মিসির আলি। হিমু যেমন মিসির আলি ঠিক উল্টো। একজন যুক্তিহীন, আরেকজন যুক্তিনির্ভর।

এর আগে যুক্তিহীন হিমু চরিত্রটি পর্দায় এলেও প্রথমবারের মতো যুক্তি নির্ভর মিসির আলি পর্দায় আসছে। চঞ্চল চৌধুরী এই ভূমিকায় নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন। আগামী ১৯ অক্টোবর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে হল চূড়ান্ত হয়েছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১০টি করে শো চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজধানীর যেসব সিনেমা হলে ‘দেবী’ মুক্তি পাবে সেগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, পুনম।

ঢাকার বাইরে ‘দেবী’ মুক্তি পাবে সেনা (সাভার), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা),নিউ মেট্রো ( নারায়ণগঞ্জ), চম্পাকলি (তঙ্গি), বর্ষা (জয়দেবপুর), আলমাস ( চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), শংখ (খুলনা)।

মর্ডান (দিনাজপুর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মানসী (কিশোরগঞ্জ), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), সত্যবতী (শেরপুর)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com