বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ট্রাকচাপায় ২ এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

ট্রাকচাপায় ২ এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।

 

উপজেলার তারাপুরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুঠিয়া সদর থেকে সকালে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন উপজেলার বানেশ্বরে একটি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা নাটোরগামী বালুবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।

 

নিহতরা হল- পুঠিয়া সদরের কাবিল হোসেনের ছেলে রাকিব (১৬), তেলিপাড়া গ্রামের মোস্তাফিজুর (১৬) ও তার বাবা আব্দুল মোমিন (৪০)। তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

দুর্ঘটনার পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com