সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সৌদি আরবে এবার ফ্যাশন শো

সৌদি আরবে এবার ফ্যাশন শো

সৌদি আরবের ইতিহাসে প্রথম ফ্যাশন সপ্তাহ শুরু হতে যাচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। আর এই বিশাল আয়োজন হবে কিছুদিন আগে আলোচিত রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটজ কার্লটনে।

গত বছরের নভেম্বরে এই হোটেলটিকে অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার করেছিলো সৌদি সরকার। যুবরাজ বিন সালমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত প্রিন্স, রাজনীতিক ও ব্যবসায়ীদেরকে আটক করে রিটজ কার্লটনে রাখা হয়েছিল। পরে মুক্তিপণ দিয়ে একে একে মুক্তি হন অনেকে। কারো বিরুদ্ধে অবশ্য মামলা করা হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, চার দিনের ফ্যাশন শো’তে আরব ডিজানাইরদের পাশাপাশি ইউরোপিয়ান ডিজাইনাররাও অংশ নেবেন। ‘আরব ফ্যাশন উইক রিয়াদ’ শীর্ষক এই আয়োজনে বিদেশিরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থা আরব ফ্যাশন কাউন্সিলের সৌদি চাপ্টারের পরিচালাক লায়লা ইসা আবুজায়েদ।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানটি পরে পিছিয়ে এপ্রিলে ঠিক করা হয়। মাত্র দুই বছর আগেও এমন আয়োজন কল্পনাও করা যেত না সৌদি আরবে।

সম্প্রতি তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমূখী করার উদ্যোগের অংশ হিসেবে ধর্মীয় এবং সামাজিক রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে দেশটি।

সূত্র: গালফ নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com