শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :

দুর্দান্ত মোস্তাফিজ, শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় জয় সাকিবদের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

ভিশন বাংলা ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ানসকে ১ উইকেটে হারিয়ে স্নায়ুক্ষয়ী এক ম্যাচ জিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে সানরাইজার্সের সামনে মাত্র ১৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল হায়দরবাদের। ঋদ্ধিমান সাহা এবং শিখর ধাওয়ান শুভ সূচনা এনে দেন। ৬.৫ ওভারে তারা ‍দুজন তুলে ফেলেন ৬২ রান।

এরপরই মায়নাক মার্কান্দের ঘূর্ণি তোপে পড়ে ব্যাকফুটে যেতে থাকে স্বাগতিকরা। ২৮ বলে ৪৫ রান করে ধাওয়ান এবং ২০ বলে ২২ রান করে আউট হন ঋদ্ধিমান সাহা। এরপর উইলিয়ামসন ৬, মানিশ পান্ডে ১১, সাকিব আল হাসান ১২ বলে ১২ রান করে আউট হয়ে যান।

এরপর ইউসুফ পাঠান এবং দীপক হুদা মিলে ধীরে-সুস্থে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৮তম ওভারে এসে জসপ্রিত বুমরাহর ওভারে জুটি ভাঙে। আউট হয়ে যান ইউসুফ পাঠান। এরপর মোস্তাফিজের তোপ। ১২ বলে ১২ রান দরকার এমন মুহূর্তে বল করতে এলেন মোস্তাফিজ। ১ রান, ডট, ডট, আউট! টানা দুটি বল অফ স্টাম্পের বাইরে করার পর চতুর্থ বল স্টাম্পে ফেলতেই মোস্তাফিজের হাতে বল তুলে দিয়ে ফিরলেন সিদ্ধার্থ কৌল। পরের বল ডট, শেষ বলে আবারও আউট। মোস্তাফিজকে ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শর্ট ফাইনে আউট সন্দীপ শর্মা। ১৩৭ রানে ৯ উইকেট হারাল হায়দরাবাদ।

দরকার ৬ বলে ১১ রান। বেন কাটিংয়ের প্রথম বলেই ছক্কা মেরে দিলেন দীপক হুদা। পরের বল ওয়াইড! দ্বিতীয় বলে ডট, পরের বলে এক রান। স্ট্রাইকে স্টেনলেক। স্টেনলেক হতাশ করেননি, প্রথম বলেই এক রান নিয়ে স্ট্রাইক ফিরিয়ে দিলেন হুদাকে। পঞ্চম বলে আরেকটি সিঙ্গেল। শেষ বলে আবারও স্ট্রাইকে স্টেনলেক। জয়ের জন্য ১ রান দরকার। স্টেনলেক ঝামেলায় গেলেন না, চার মেরেই দলকে জেতালেন!

মোস্তাফিজ ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। মায়নাক মার্কান্দে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com