রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের যুদ্ধ কি ক্ষয় যুদ্ধে পরিনিত হবে?
জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকার জামাল :-

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার বিকাল ৩টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও দি ডেইলি গ্লোবাল নেশন-এর প্রধান সম্পাদক ড. আবি আব্দুল্লাহ, পিডিসির নির্বাহী পরিচালক এস. এম. সিরাজ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসি আরা জামান, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার আবু শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজ, জিয়ামঞ্জ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মনছুর আহমেদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি নেচার আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক নাফিউল ইসলাম এবং আসাদ বিন রনি।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি বিশিষ্ট সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশের অবহেলিত ও নির্যাতিত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সংগঠনটি সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার ক্ষেত্রে জাতীয় সাংবাদিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগ, জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com