ঢাকা    মঙ্গলবার, ০৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর) ৫ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪১ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৩৭ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরের এখন পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ হাজার ৪৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, গত বছরের (২০২৪) জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত