নিবন্ধনহীন গাড়ি আড়াই লাখ গাড়ির কর ফাঁকি সড়কে
মোটরগাড়ি রাস্তায় চালাতে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। অথচ দেশের বিভিন্ন সড়কে চলছে নিবন্ধনহীন আড়াই লাখ গাড়ি। সর্বশেষ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন খেলা স্বাস্থ্য তথ্যপ্রযুক্তি শিক্ষা চট্টগ্রাম প্রতিদিন
সড়কে নিবন্ধনহীন আড়াই লাখ গাড়ির কর ফাঁকি
মোটরগাড়ি রাস্তায় চালাতে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। অথচ দেশের বিভিন্ন সড়কে চলছে নিবন্ধনহীন আড়াই লাখ গাড়ি।
ফলে ওই গাড়ির মালিকরা থাকছেন করের আওতার বাইরে। এতে প্রতিবছর সরকার হারাচ্ছে অন্তত ছয় হাজার ২৫০ কোটি টাকা।
মোটরযানে কিউআর কোড সংবলিত ই-ট্যাক্স টোকেন সনদ বিষয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সূত্রে এই তথ্য জানা গেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সম্প্রতি এই সভা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে নিবন্ধিত পরিবহন আছে ৬৪ লাখ ৪২ হাজার ৫৭৩টি। এর মধ্যে বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট প্যাসেঞ্জার কার, পিকআপ, ট্যাক্সি ক্যাব, জিপ, ট্রাক্টর অন্যতম।
- বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এখনো আমাদের দেশে দুই থেকে আড়াই লাখ গাড়ির নিবন্ধন নেই। গাড়িগুলো নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন। ই-ট্যাক্স টোকেন আমাদের দেশে বাস্তবায়ন করা হলে ভালো হবে। তবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ ব্যবহারে গাড়ির যাবতীয় তথ্য চলে আসে।